বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-নির্বাচনে অংশ নিতে পারছেন না কাদের সিদ্দিকী

2015_10_19_18_19_10_6z9nec9g8Qh8BCuCqHcVEMv89jCXk5_originalনিউজ ডেস্ক : ঋণখেলাপী হওয়ায় উপ-নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট আবেদন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বিচারপতি আশফাকুল কামাল এবং জাফর আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে কাদের সিদ্দিকী ওই আসনে উপ-নির্বাচনে আর অংশ নিতে পারছেন না। রায়ে বলা হয়, কাদের সিদ্দিকী যে আবেদন করেছেন, হাইকোর্টে তা গ্রহণযোগ্য নয়।

নির্বাচন কমিশনের আইনজীবী ড. মোহাম্মদ ইয়াসিন খান বলেছেন, ‘এ সংক্রান্ত বিষয়ে অনেক আদেশ আপিল বিভাগের আছে, সেই বিষয়গুলো আদালত আমলে নিয়ে আদালত বলেছেন, নির্বাচনের পরে এবং গেজেট প্রকাশের পরে প্রতিকার চেয়ে কাদের সিদ্দিকী নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারবেন।’ এ রায়ে ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকছে না বলেও জানান তিনি।

হাইকোর্টের এ আদেশের ফলে কাদের সিদ্দিকী আপাতত নির্বাচনে অংশ নিতে পারছেন না জানিয়ে তার আইনজীবী ব্যরিস্টার রাগিব রৌফ চৌধুরী বলেন, ‘কাদের সিদ্দিকী সংক্ষুব্ধ, তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন কি-না সেটি পরে জানাবো।’

সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। একই সঙ্গে গত বছরের ১০ নভেম্বর নির্বাচনের দিন ঠিক করে তফশিল ঘোষণা করা হয়।

উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই আসনে প্রার্থী হন তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও। ঋণখেলাপী হওয়ায় গত বছরের ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। দুদিন পর ১৬ অক্টোবর এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন নির্বাচন কমিশনে।

১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বোর্ড কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

প্রসঙ্গত, হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ‘রোষে’ পড়েন সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী। খোয়াতে হয় মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ। প্রথমে পদত্যাগ করতে না চাইলেও গেল বছর ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক গেল বছর ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে