বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলেই গেলেন পুলিশের আগুনে দগ্ধ সেই চা বিক্রেতা

2016_02_04_13_52_18_h31JDOvmhnnB7BFTWWyPcLs1UjAk5a_originalনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে গায়ে পুলিশের দেয়া আগুনে দগ্ধ চা-বিক্রেতা বাবুল মাতাব্বার (৪৫) মারাই গেছেন। গতকাল দেলোয়ার নামে এক পুলিশ সদস্য চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে জ্বলন্ত চুলায় লাঠি দিয়ে আঘাত করলে তেল ছিটকে দগ্ধ হন বাবুল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। তার শরীরের ৯৫ শতাংশই দগ্ধ হয়েছিল।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর-১ বেড়িবাঁধ কিংশুক সমিতির গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে বাবুলের ছেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

বাবুলের ছেলে রাজু জানান, কনস্টেবল দেলোয়ার পুলিশের এক সোর্সকে নিয়ে ফুটপাতে তার দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে দোকানের চুলায় সজোরে আঘাত করেন দেলোয়ার।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে