,

দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে বিবেক জাগ্রত করুন : টিআইবি

91050_172নিউজ ডেস্ক : দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিবেক জাগ্রত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সনাক ইয়েস জাতীয় সম্মেলনে আজ সকালে এ আহ্বান জানায় সংস্থাটি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

‘জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সুলতানা কামাল বলেন, দুর্বলদের ওপর অত্যাচার, নির্যাতন, হয়রানি এমনকি হত্যা করে সম্পদ গ্রাস করতে আমরা কুণ্ঠাবোধ করছি না। মনে করছি না মানুষ হিসেবে অবশ্যই কোথাও না কোথাও জবাবদিহিতা রয়েছে।

তিনি আরো বলেন, আমরা ব্যথিত হই, যাদের এ সব দমন করার দায়িত্ব তারা তা করছেন না। রাষ্ট্রকে ভুললে চলবে না নাগরিকরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যারা রাষ্ট্রের দায়িত্বে যান তারা যেন ভুলে না যান সংবিধান রক্ষায় দায়িত্ব তাদের।

সেলিনা হোসেন বলেন, যারা ব্লগার ও লেখকদের হত্যা করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক যে কোনো আন্দোলনে তরুণদের এগিয়ে আসতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, দেশের যে কোনো অর্জনে তরুণরাই স্বাক্ষর রেখেছে। এ তরুণদের বিবেক জাগ্রত করে ধীরে ধীরে সমাজকে এগিয়ে নিতে চাই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ