,

এবার মার্কিন ৫ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

markinnআন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকারর লঙ্ঘনের দায়ে এবার আমেরিকার পাঁচ নাগরিকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গত সোমবার রাশিয়ার চার নাগরিক এবং ইউক্রেনের এক ব্যক্তিকে আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের দায়ে কালো তালিকাভুক্ত করার একদিন পর মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পাঁচ নাগরিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল মস্কো।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা পাঁচ নাগরিকের মধ্যে সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল আলবার্তো গঞ্জালেস রয়েছেন। রুশ মন্ত্রণালয় বলেছে, আলবার্তোসহ নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ ব্যক্তি নির্যাতন ও বন্দিদের অনির্দিষ্টকালের সাজা বৈধকরণের সঙ্গে জড়িত ছিলেন।

এর পাশাপাশি সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ডগলাস ফেইথ, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র আইনজীবী জন রিজো, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল জে স্কট বাইবি এবং প্রতিরক্ষা বিভাগের সাবেক জেনারেল কনসাল উইলিয়াম জেমস হেইন্স দ্বিতীয়কেও রাশিয়া সফরের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এইসব ব্যক্তি ওয়াশিংটনের পক্ষে রুশ-বিরোধী নীতি বাস্তবায়নকারী হিসেবে গণ্য হবেন এবং তারা রাশিয়ায় ঢুকতে পারবেন না। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে, মার্কিন কর্মকর্তারা এই একবিংশ শতাব্দির শুরুতেও মধ্যযুগীয় নির্যাতনকে বৈধতা দিয়েছেন।” বিবৃতিতে বলা হয়েছে, রুশ নাগরিক মিনগাজভকে বিনা বিচারে আজ ১৩ বছর গুয়ান্তানামো কারাগারে আটক রেখেছে আমেরিকা। এছাড়া, মার্কিন পুলিশ জাতিগত সহিংসতার সঙ্গে জড়িত বলেও ওয়াশিংটনকে স্বীকার করতে হবে। সূত্র: রে.তে.

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ