,

বঙ্গবন্ধু সেতুতে ৪ ট্রাকের সংঘর্ষ

Jomuna-Briz20160203040416নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ১৮ নং পিলারের কাছে ৪টি ট্রাকের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর ফলে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১২ কি.মি. রাস্তা জুড়ে যানজট রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আখেরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৮ নং পিলারে কাছে ৪টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে করে সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রয়েছে। এ সময় সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১২ কি.মি. রাস্তায় যানজট দেখা দেয়। পুলিশ ট্রাক ৪টি রেকার দিয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ