,

বই মেলায় ব্লগার, লেখক, প্রকাশকদের জন্য বাড়তি নিরাপত্তা

0,,18284824_303,00ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : অমর একুশে গ্রন্থমেলায় ব্লগার, লেখক ও প্রকাশকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ কেউ চাইলে তাঁদের বিশেষ নিরাপত্তাও দেয়া হচ্ছে৷ ২৪ ঘণ্টাই এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকছে৷

গতবছর বইমেলার শেষ দিকে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে৷ এরপর ৩১ অক্টোবর হত্যা করা হয় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে৷ একইদিনে কুপিয়ে গুরুতর আহত করা হয় আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে৷ এছাড়া পুরো বছর জুড়েই ব্লগার ও সৃজনশীল প্রকাশক, লেখকদের ওপর জঙ্গিদের হুমকি অব্যাহত ছিল৷ বই প্রকাশ না করতে হুমকি দেয়া হয় সময় প্রকাশন-এর ফরিদ কবীরকে৷

এ কারণেই এবার বইমেলায় ব্লগার, লেখক ও প্রকাশকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

বইমেলা শুরুর একদিন আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অতীত অভিজ্ঞতা মাথায় রেখে বইমেলায় এবারের নিরাপত্তা ব্যবস্থা ও ধরনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে৷ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলে যদি কোনো বিশিষ্ট নাগরিক, লেখক, প্রকাশক, ব্লগার বা বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ মনে করেন তাহলে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের সহযোগিতা চাইতে পারেন৷ আমরা তাঁদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করব৷’’

মেলায় এরইমধ্যে সিসিটিভি মনিটরিং, সুইপিং, ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে মেলার ভেতরে ও বাইরে টহলের ব্যবস্থা করা হয়েছে৷ শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে৷

পুলিশ জানায়, মেলা চলাকালে সন্ধ্যার পর কাউকে সোহরাওয়ার্দি উদ্যানে থাকতে দেয়া হবে না৷ বিকেল সাড়ে ৫টার মধ্যেই দশনার্থীদের সোহরাওয়ার্দি উদ্যান ছাড়তে বলা হয়েছে৷

শাহবাগ থেকে দোয়েল চত্বর, টিএসসি, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো বইমেলা চত্বর দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটর করা হচ্ছে৷ মেলায় প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে গেট বসানো হয়েছে৷ সবাইকে এই তল্লাশির মধ্য দিয়ে মেলায় প্রবেশ করতে হচ্ছে৷

এ প্রসঙ্গে কবি ও প্রকাশক সুশান্ত কুমার বলেন, ‘‘এ পর্যন্ত আমরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট৷ কর্তৃপক্ষ তাদের সাধ্য অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করেছে৷”

তিনি জানান, ‘‘মেলায় দৃশ্যমান নিরাপত্তার বাইরেও অদৃশ্য নিরাপত্তা রয়েছে৷ আমরা গত এক বছরে লেখক এবং ব্লগারদের হারিয়েছি৷ এবার আশা করছি সেই পরিস্থিতির সৃষ্টি হবে না৷ সূত্র : ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে