,

৩০ লাখ শহীদ নিয়ে বির্তকের অবকাশ নেই

ICT_Logo_sm_438143114৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বির্তকের কোনোই অবকাশ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি)  নেত্রকোনার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক তাহের ও তার সহযোগী রাজাকার আতাউর রহমান ননীর মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল।
রায়ে তাহের ও ননীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, দেশান্তরিতকরণ, বাড়িঘরে আগুন ও লুটপাটের ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে চারটি প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ সাজা দেওয়া হয়েছে।
তাহের-ননীর রায় ঘোষণার পর  প্রতিক্রিয়ায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘ইতোমধ্যে ৩০ লাখ শহীদের বিষয়ে যে বির্তকের সৃষ্টি হয়েছে এ রায় প্রদান করার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে বিষয়ে সে যুক্তিখণ্ডন করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বির্তকের কোনোই অবকাশ নেই। এবং এ ত্রিশ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ তা আবারও প্রমাণিত হয়েছে এ রায়ের মধ্যে দিয়ে। শহীদ পরিবার এবং ভিকটিম পরিবার,  তাদের যে সন্তুষ্টির এবং আকুতির বিষয় রায় প্রদানের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন ট্রাইব্যুনাল’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ