বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ ১৩৭তম

1454341308অর্থনৈতিক স্বাধীনতার সূচকে ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। আর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ‘প্রায় একেবারেই মুক্ত নয়’।
সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন গোষ্ঠী হেরিটেজ ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। হেরিটেজ ফাউন্ডেশন ও মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের স্কোর গত বছরের চেয়ে দশমিক ৬ ভাগ কমে এবার ৫৩ দশমিক ৩-এ দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনের শাসন ও মুক্ত অর্থনীতির ব্যাপারে উদ্বেগ রয়েছে। এ ছাড়া অনিশ্চিত এক নিয়ন্ত্রণমূলক পরিবেশ, দুর্বল অবকাঠামো এবং বেসরকারি খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তার অনুপস্থিতির কারণে সামগ্রিকভাবে উদ্যোক্তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল বাদে সব দেশের নিচে অবস্থান করছে বাংলাদেশ। নেপালের অবস্থান ১৫১ তম। অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৯৩, ভুটান ৯৭, ভারত ১২৩, পাকিস্তান ১২৬ ও মালদ্বীপ ১৩২তম অবস্থানে রয়েছে।

এই তালিকায় সবার ওপরে রয়েছে হংকং। এরপর রয়েছে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর তালিকার নিচের দিকে রয়েছে উত্তর কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে