মাটি খুঁড়ে বিপুল গুলি উদ্ধার
শেরপুর প্রতিনিধি : জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভুরুঙ্গা এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, র্যাব-৫-এর একটি দল সোমবার সকাল ৮টার দিকে ভুরুঙ্গার কালাপানি এলাকায় অস্ত্রের সন্ধানে অভিযান শুরু করে। ওই এলাকার মাটি খুঁড়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।
তবে এসব গুলি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।











