,

সুইডেনে শরণার্থীর ওপর মুখোশধারীদের হামলা

sweden_jugantor_11_2907আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে শতাধিক মুখোশধারী সেখানকার শরণার্থীদের ওপর হামলা চালিয়েছে।

মুখোশধারী হামলাকারীরা শুক্রবার স্টকহোম স্টেশনে আশ্রয় নেয়া শরণার্থীদের ওপর হামলা চালায়। শরণার্থী শিশুরাও তাদের হামলা থেকে বাঁচতে পারেনি।

শরণার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিতে লিফলেট বিতরণের পর ওই মুখোশধারীরা শরণার্থীদের বেধড়ক পিটিয়েছে। খবর গার্ডিয়ানের।

এসময় মুখোশধারীরা এতোটাই বেপরোয়া ছিল যে, তারা যাদের শরণার্থী মনে করেছে তাদের ওপরই হামলা চালিয়েছে। তবে সুইডিশ পুলিশের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার পর শরণার্থী ইস্যুতে দেশটিতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর আগে শরণার্থীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা সুইডিশদের ওপর হামলা চালাচ্ছে।

২০১৫ সালে সুইডেনে ১ লাখ ৬৫ হাজার শরণার্থী আশ্রয় চেয়ে সুইডেন সরকারের কাছে আবেদন করেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক শরনার্থীর আবেন নাকচ করে তাদের ফেরত পাঠাচ্ছে সুইডেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে