বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক টাইমসের সমর্থন হিলারিকে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। এছাড়া রিপাবলিকান প্রার্থী হিসেবে ওহিওর গভর্নর জন কাসিসের প্রতিও তাদের সমর্থন জানিয়েছে পত্রিকাটি।

Hilariএকটি সম্পাদকীয়তে মার্কিন এই গণমাধ্যমটি জানিয়েছে, আধুনিক ইতিহাসে সবচেয়ে দক্ষ ও যোগ্য প্রার্থীদের মধ্যে হিলারি ক্লিনটন একজন। অন্যদিকে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে থেকে আগেই ছিটকে পড়া কাসিসকে রিপাবলিকানদের মধ্যে ‘একমাত্র বিশ্বাসযোগ্য’ প্রার্থী বলে মনে করে নিউইয়র্ক টাইমস।

প্রথম স্টেট হিসেবে আইওয়ায় চূড়ান্ত প্রার্থী নির্বাচনী ভোটের মাত্র কয়েকদিন আগে নিউইয়র্ক টাইমসের সমর্থন হিলারিকে আরো আত্মবিশ্বাসী করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

তবে হিলারির প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থন নতুন কিছু নয়। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ২০০৮ সালেও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট ওবামার পরিবর্তে সমর্থন জানিয়েছিল তারা। নিউইয়র্ক টাইমস হিলারির দলীয় প্রতিদ্বন্দী বার্নি স্যান্ডার্সের প্রশংসা করলেও হিলারির তুলনায় তার অভিজ্ঞতা ও নীতি দুর্বল বলে মনে করে।

রিপাবলিকান শীর্ষ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমন্ধে নিউইয়র্ক টাইমসের অভিমত, ট্রাম্প যথেষ্ঠ অভিজ্ঞ নন এবং জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ও বিশ্ব বাণিজ্য নীতি সমন্ধে কিছু শেখারও আগ্রহ নেই তার। আরেক প্রার্থী টেড ক্রুজ নির্বাচনে জেতার জন্য যা খুশি তাই বলছে।

দৈনিকটির মতে, রিপাবলিকানদের মধ্যে আলোচিত সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ও বৈশ্বিক বাণিজ্যের বিষয়ে না কোনো অভিজ্ঞতা আছে, না এ নিয়ে তার কোনো আগ্রহ আছে। আর জিততে হলে যেকোনো কিছুই বলতে পারবেন টেড ক্রুজ। এ দু’জনকে অনেকটা শূলে চড়ালেও নিউইয়র্ক টাইমস রিপাবলিকান সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দ্ব্যর্থহীনতা দেখিয়েছে অহিও গভর্নর জন কাসিচের ক্ষেত্রে।

তাদের মতে, ‘গোঁড়া ও অনভিজ্ঞ রিপাবলিকানদের নির্বাচনী দৌঁড়ে একমাত্র বিশ্বাসযোগ্য প্রার্থী আছেন কাসিচই।’ এদিকে, নিউইয়র্ক টাইমসের এই মতামতে ডেমোক্রেটদের কারও মন্তব্য পাওয়া না গেলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাসিচ। তিনি বলেছেন, নিউইয়র্ক টাইমসের সমর্থন পাওয়ায় আমি গর্বিত।