,

প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে যাবেন ওবামা

1454215961আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো মসজিদ প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন বারাক ওবামা। মুসলিমদের ব্যাপারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ক্রমবর্ধিষ্ণু বিদ্বেষী মনোভাবের মধ্যে ওবামা বুধবার মসজিদ পরিদর্শন করবেন। আমেরিকার মুসলিমদের প্রতি সমর্থন দিতে এই উদ্যোগ নিয়েছেন বারাক ওবামা।

শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, বাল্টিমোরের ইসলামিক সোসাইটি পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে তিনি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন ও একটি ভাষণ দেবেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে আসছেন বারাক ওবামা। তিনি বলেছেন, মুসলিম বিদ্বেষী মন্তব্য আইএস দমনে মধ্যপ্রাচ্যের সহযোগিতা পেতে বাধা হয়ে দাঁড়াবে।

১২ জানুয়ারি স্টেট অব ইউনিয়নের বক্তব্যে বারাক ওবামা আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যে রাজনীতি মানুষের ধর্ম বা বর্ণকে আঘাত করে তা পরিত্যাগ করুন। যখন রাজনীতিবিদরা মুসলিমদের অপমান করে, মসজিদে হামলা চালায়, একটি শিশু গুলিবিদ্ধ হয় -সেগুলো আমাদের জন্য নিরাপদ নয়। খবর: ওয়াশিংটন টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে