,

রাজধানীতে গ্যাসলাইনে বিস্ফোরণ তিনজন দগ্ধ , সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকা ছিনতাই

Gas-01রাজধানীর কলাবাগান থানা এলাকায় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে গ্রিন রোডে গ্রিন কর্নার টাওয়ারের ছয় তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ওয়ান ব্যাংকের কর্মকর্তা আরমানুজ্জামান চৌধুরী (৪২), তাঁর স্ত্রী আফরোজা পারভিন (৩৫) এবং তাঁদের পাঁচ বছরের ছেলে ত্রিমান। দগ্ধ তিনজনকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ব্যাংক কর্মকর্তা আরমানুজ্জামান জানান, রাত ৯টার দিকে তাঁরা বাসার ডাইনিং রুমে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাঁর স্ত্রী রান্না ঘরে বৈদ্যুতিক সুইচ চালু করলে রান্না ঘরের গ্যাসলাইনে লিকেজ থাকায় বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ওই সময় স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। তাঁদের এ অবস্থা দেখে ত্রিমান দৌড়ে ধরতে গেলে সেও দগ্ধ হয়। পরে বাসার অন্যরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, আগুনে প্রত্যেকের দুই হাত ও মুখমণ্ডল পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত।

সিদ্ধিরগঞ্জে গরু ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জের নয়াআটির রসুলবাগ এলাকায় গরু ব্যবসায়ী জয়নাল মিয়াকে (৪৮) গুলি করে পৌনে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জয়নাল মিয়া সিদ্ধিরগঞ্জে নয়াআটির রসুলবাগের মৃত হাসেম বেপারীর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টায়।sintai

সিদ্ধিরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) সাখাওয়াত হোসেন জানান, চাচা জয়নাল মিয়া ও ভাতিজা আজিজুর রহমান ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে রাজশাহীতে গরু কিনতে যাচ্ছিলেন। তারা রসুলবাগের নিজ বাসা থেকে বের হওয়ার পর পর একটি প্রাইভেটকারযোগে ৩-৪ জন ছিনতাইকারী চাচা-ভাতিজার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা চাচা জয়নাল মিয়াকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ভাতিজা আজিজুলকে মারধর করে। পরে ছিনতাইকারীরা তাদের কোমড় থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, চাচা-ভাতিজা গরু ব্যবসায়ী। তারা রাজশাহীসহ বিভিন্ন স্থান থেকে গরম্ন কিনে এনে এলাকার হাটগুলোতে বিক্রি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে