,

কিশোরদের তুলে নিয়ে বিয়ে করানো হচ্ছে! (ভিডিও)

12626089_826850900760165_121574103_nনিউজ ডেস্ক : বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিনিয়ত অহরহ বাল্য বিয়ে হচ্ছে। সব সময়ই আমরা জেনে এসেছি, অপ্রাপ্ত বয়স্ক তরুণীদের জোর করে বিয়ে দেয়া হয়। কিন্তু ভোলার লালমোহনে দেখা গেছে ভিন্ন চিত্র।
ভোলার লালমোহন উপজেলায় উঠতি বয়সি কিশোরদের জোর করে ধরে নিয়ে অপ্রাপ্ত বয়স্ক তরুণীদের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে ‘কল্লাকাটা বাহিনী’। এই বিয়ে দেয়ার কারণে পাত্রী পক্ষের কাছ থেকে ৫০০-২০,০০০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে ‘কল্লাকাটা বাহীনি’র সদস্যরা।
এই বাহিনীর হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালিয়েছে অনেক কিশোর। এই বাহিনীতে রয়েছে বেশ কয়েকজন সদস্য। এরা বিভিন্ন এলাকার উঠতি বয়সী তরুণদের খোঁজ-খবর রাখে। পরে সুযোগ বুঝে জোর করে তুলে নিয়ে বিয়ে পড়িয়ে দেয়া হয় তাদের।
আর এসব হচ্ছে এলাকার চেয়ারম্যানের ছত্র ছায়ায়। এ কারণে অনেক বাবা-মা তাদের ছেলেদের ভবিষ্যত নিয়ে রয়েছে দু:শ্চিন্তায়। কল্লাকাটা বাহিনীর অধিকাংশ সদস্য চেয়ারম্যানের আত্মীয়।
সেভ দ্য চিলড্রেনের পরিসংখানে দেখা গেছে, বাংলাদেশের গ্রামে শতকরা ৬৬ ভাগ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছরের কম বয়সে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, গ্রামে ১৮ বছরের নিচে শতকার ৭১ ভাগ মেয়ের বিয়ে হচ্ছে। আর শহরে ৫৪ ভাগ।
ভোলার লালমোহন উপজেলায় এ ধরণের কর্মকান্ড ঘটলেও এ বিষয়ে কিছুই জানেন না পুশিল প্রশাসন ও জেলা প্রশাসক। তারা জানিয়েছে, এ বিষটি তাদের জানা নেই। তবে এ ধরণের কোন ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা। তবে এ ঘটনার মূল নায়কও বিষটি এড়িয়ে গেছেন সু-কৌশলে।

https://youtu.be/tJsZePPVofU

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ