,

কুড়িলে বোমা ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, আতঙ্কে নারীর মৃত্যু

1454167947নিউজ ডেস্ক : রাজধানীর কুড়িলে বোমা ফাটিয়ে একটি জুয়েলার্সের দোকানের ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এসময় বোমা আতঙ্কে জোহরা খাতুন (৩৬) নামে এক পথচারী নিহত হন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িলের কুড়াতলী এলাকার আইকে জুয়েলার্সে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে একদল ডাকাত ক্রেতা সেজে প্রথমে দোকানে প্রবেশ করে। এরপর তারা অস্ত্র দেখিয়ে দোকানের কর্মচারীদের জিম্মি করে। তারা দোকান থেকে প্রায় ৩২ ভরির স্বর্ণালঙ্কার লুট করে। এসময় তারা ৪/৫ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমা আতঙ্কে জোহরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। দোকানের মালিক জামাল জানিয়েছেন, তার দোকান থেকে ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে