,

বই মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

bookনিউজ ডেস্ক : আগামীকাল শুরু হচ্ছে বাঙালির প্রানের মেলা অমর একুশে বইমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মেলা উপলক্ষে তৈরি হচ্ছে বইয়ের স্টল। এ মেলা উপলক্ষে একদিকে যেমন লেখক-পাঠক আর প্রকাশকদের ঘুম নেই, তেমনি হাতে হাঁতুড়ি আবার কারো করাতের টান ঠুক-ঠাক শব্দে শ্রমিকরাও এগিয়ে নিচ্ছেন শেষ মুহূর্তের কাজ।
অমর একুশে বইমেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যাশা, নির্বিঘ্নে ও উৎসবমুখর ভাবেই শেষ হবে। এবার নিরাপত্তায় থাকছেন, প্রকাশক সমিতির শতাধিক কর্মী। মেলার ভেতরে এবার রাস্তার সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে সহজেই এক স্টল থেকে অন্যটিতে যেতে পারেন, দর্শনার্থীরা।
পয়লা ফেব্রুয়ারিতে শুরু হবে, লেখক-পাঠক আর প্রকাশকের দেশের সবচেয়ে বড় এই মিলনমেলা। সাড়ে চার হাজার নতুন বই আসবে এবারের বই মেলায়। এছাড়া, প্রকাশনীগুলোর পুরনো বইতো থাকছেই।
প্রতিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে স্টল থাকলেও; এবার পুরো আয়োজনই হবে, সোহরাওয়ার্দী উদ্যানে। ৭৫২টি স্টলের মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য থাকছে ৪০২টি। বাকি স্টল বরাদ্দ দেয়া হয়েছে, গণমাধ্যম-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে