,

ডলার ‘ছিনতাইকারী’ ৫ পুলিশকে ক্লোজড

2016_01_29_20_00_06_vAoJ1Ut6ZkHod5Occx5FHP8IGLTDsu_originalনিউজ ডেস্ক : যশোরের ঝিকরগাছা এলাকা থেকে সুইডেন ও বাংলাদেশি দ্বৈত দুই নাগরিকের কাছ থেকে ৩ হাজার ইউএস ডলার ছিনিয়ে নেয়ার ঘটনার পরদিন ফেরত দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে ভুক্তভোগীর নড়াইলের কালিয়া উপজেলা সদরের বাড়িতে ‘লোক মারফত’ ফেরত পাঠানো হয়।

এদিকে, ‘ছিনতাইয়ে’র সাথে জড়িত পাঁচ পুলিশকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- যশোরের ঝিকরগাছা থানার এস আই এজাজুর রহমান, কনেস্টবল আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান।

সূত্রমতে, নড়াইলের কালিয়া উপজেলা সদরের মিজানুর রহমান ও তার স্ত্রী খুকুমনি পারভীন সুইডিশ ও বাংলাদেশি নাগরিক। গত ১৪ ডিসেম্বর তারা স্বামী-স্ত্রী বাংলাদেশে এসেছিলেন। ১ জানুয়ারি খুকুমনি ভারতে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।

খুকুমনি পারভীন জানান, তার স্বামী মিজানুর রহমান সুইডেনের নাগরিক। ১ জানুয়ারি তিনি ভারতে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তাকে এগিয়ে নিতে মিজানুর রহমান আগেই বেনাপোলে অবস্থান করছিলেন। তারা একটি প্রাইভেটকার ভাড়া করে কালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার পাঁচপুকুরে পৌঁছালে ঝিকরগাছা থানার এসআই এজাজুর রহমানসহ ৫ পুলিশ তাদের প্রাইভেটকার থামান। এসময় তল্লাশি করে পুলিশ তিন হাজার ইউএস ডলার হাতিয়ে নেন। প্রতিবাদ করলে পুলিশ তাদের ধামকি দেয়। এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা যশোর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন।

শুক্রবার বিকেলে তারা টেলিফোনে জানান, সকালে অজ্ঞাত এক যুবক মোটরসাইকেলে তার বাড়িতে পৌঁছে একটি খামে করে তিন হাজার ডলার ফেরত দেন। যুবকটি জানান, দারোগা স্যার এই ডলার আপনার কাছে দিতে বলেছে। এর পরপরই যুবকটি একটি সাদা কাগজ বের করেন বলেন, এখানে একটু লিখে দেন যে, ‘আপনাদের ডলার পুলিশ নেয়নি। ব্যাগের ভেতরেই ছিল। খোঁজাখুঁজির পর আপনারা ব্যাগের ভেতরেই ডলারগুলো পেয়েছেন। পুলিশের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই।’

কিন্তু মিজানুর রহমান এসব কথা লিখতে অস্বীকার করে যুবকটিকে বাড়ি থেকে বের করে দেন। কিছুক্ষণ পর কনেস্টবল আজিজুর রহমানের গ্রামের বাড়ি লোহাগড়া থেকে দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিজানুরের বাড়ি কালিয়া শহরে যান এবং একই রকমের আবদার করেন।

তারা জানান, আপনারা এই লিখিত না দিলে দারোগা এজাজসহ তার সঙ্গীয় ফোর্সদের চাকরি থাকবে না। তারা লিখিত দেয়ার জন্য অনুনয় বিনয় করেন। কিন্তু মিজানুর বা তার স্ত্রী খুকুমনি পারভীন লিখিত দিতে অস্বীকার করেন।

তবে অভিযুক্ত ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুর রহমান টেলিফোনে জানান, ‘পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। ডলার ছিনতাই কিংবা ফেরত দেয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানিয়েছেন, এসআই এজাজসহ ৫ কনেস্টবলকে লাইনে ক্লোজড করা হয়েছে। বিনা অনুমতিতে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীদের তল্লাশির নামে হয়রানির অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে