,

কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : আগামীকাল শনিবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী ও ব্যবসায়ীদের আলাদা দু’টি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করতেই চট্টগ্রামের যাচ্ছেন তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম যাবেন। পরে চট্টগ্রাম সেনানিবাসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর দুইটার দিকে সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর বেলা ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধু অ্যাডিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্ধোধন করবেন। সেই সঙ্গে লালখান বাজার থেকে শাহ্ আমানত আন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। পরে দুপুর সাড়ে তিনটার পর চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।Hasina

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে