বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়ি থেকে বরের পলায়ন!

Chandina-ballo-bea-news-picনিউজ ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে ৪টি মাইক্রোবাস যোগে প্রায় ৬০জন বরযাত্রী নিয়ে কনের পিত্রালয়ে হাজির হয় রাব্বি (২৫)।

প্যান্ডেলে চলছে বরযাত্রীসহ অতিথিদের খাবারের আপ্যায়ণ। এক পাশে স্টেজে মাথায় পাগরী, হাতে রোমাল নিয়ে লাজুক লাজুক চোখে বসে ছিল কাঠ মিস্ত্রি কাজের সহযোগি বর রাব্বি।

ঘরের কোনে খাটের উপর কাপড় প্যাঁচিয়ে বসে আছে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী লিজা। বাড়িতে বর আসার পরও কনে বেশে সাজনো গুছানো হয়নি তাকে। প্রায় ২৫-২৬ বছর বয়সী এক যুবতি তাকে সাজানোর জন্য আসলেও লিজা বলছে আর একটু পরে!

মধ্য বয়সী এক নারী এসে বলছেন ‘পরে না, বর যাত্রী বাড়িতে আইয়া পড়ছে, ছবি তুলব, ভিডিও করব, তারাতারি সাজগোছ শেষ কর’। আর তাতেই চুপচাপ বসে থাকে লিজা। চলে সাজানো-সাজানোর কাজ।

এদিকে বাল্য বিয়ের সংবাদে স্থানীয় সংবাদকর্মীরা ছুটে যান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের ওই বিয়ে বাড়িতে। ঘটা করে মাত্র ১২ বছর বয়সী লিজার বিয়ে অনুষ্ঠিত হচ্ছে দেখে সংবাদ দেয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরীকে।

মুহুর্তের মধ্যে খবর চলে যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে। শুরু হয় এদিক-ওদিক ছুটোছুটি। খোলা শুরু হয় বিয়ে বাড়ির তোড়ণ, প্যান্ডেল।

বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। ততক্ষণে বর রাব্বি উধাও। কনে লিজাকেও অন্য ঘরে গোপন করা হয়।

ইউএনও সুমন চৌধুরী স্থানীয় চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানকে সাথে নিয়ে উদ্ধার করে কনে লিজাকে। ডেকে আনেন লিজার স্কুলের (পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রধান শিক্ষক, কনের পিতা ও বরের পিতাকে। বন্ধ করে বাল্য বিয়ে।আর বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতা মোজাম্মেল হক মুন্সি ও বরের পিতা জাহাঙ্গীর আলমকে জরিমানা করেন দুই হাজার টাকা। প্রধান শিক্ষককে লিজার দেখা-শুনা করার জন্য দায়িত্ব অর্পন করে লেখাপাড়ার সকল দায়িত্ব গ্রহণ করেন ইউএনও নিজেই।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী জানান, বর উধাও হলেও কনেকে আমরা উদ্ধার করেছি এবং বর-কনের পিতা বাল্য বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করায় তাদেরকে দুই হাজার টাকা জরিমানা করেছি।

আজ থেকে লিজা রীতিমত লেখাপড়া করবে। এসএসসি পরীক্ষা পর্যন্ত তার স্কুল ডেস থেকে শুরু করে সকল দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। আর আমি লিজার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করব। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে