,

যুব বিশ্বকাপ : নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নেপাল

2016_01_28_15_46_56_xnngWQxTYbHjNVin6XbOTqVcaEHLYF_originalস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের অবস্থান বেশ পোক্ত। সেই তুলনায় নেপাল যেন দুধের বাচ্চা। অথচ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সেই নেপালই ইতিহাস গড়ল। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডকে তারা ৩২ রানে হারিয়েছে। চলতি যুব বিশ্বকাপ ক্রিকেটে বড় অঘটন যেন এটিই।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে ৪৭.১ ওভারে ২০৬ রান তুলতেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৩২ রানের চমক লাগানো জয়ের উল্লাসে তখন বাধনহারা গোটা নেপাল শিবির।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই দলপতি জস ফিনে। কিন্তু টসের প্রতিকূলে ব্যাট করতে নেমেও ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নেপাল শিবির। ৬৫ বলে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন নেপালের অধিনায়ক ও উইকেটরক্ষক রাজু রিজাল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন দুজন, ওপেনিংয়ে সন্দীপ সুনার ও আরিফ সেখ। এছাড়া ভুরতেল অপরাজিত ৩৫, রাজবির সিং ২৪, দিপেন্দ্র সিং ১৬, ধামালা ১৫ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন লিওপার্ড, পারিখ, রবীন্দ্র ও ফিনে।

জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেও জয় পাওয়া হয়নি নিউজিল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনিংয়ে মাঠে নামা গ্লেন ফিলিপস। এছাড়া ডেল ফিলিপস ৪১, ফিনে ৩৭, স্মিথ ২৪ রান করেন। নেপালের হয়ে দিপেন্দ্র সিং আইরি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। তামাং দুটি, লামিছানে ও ধামালা নেন একটি করে উইকেট।

আগামী ৩০ জানুয়ারী গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে নেপাল। একই দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ