,

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১জন

san_sm_343539367বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। ১০ ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাংলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শামসুজ্জামান খান।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আকতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও ড. আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, আব্দুল হাই, শাহিদা খাতুন, ড. মুজাহিদুল ইসলাম, মোবারক হোসেন, নুরুন্নাহার খানম মুক্তাসহ আরও অনেকে।প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাঁচজন বিচারকের একটি কমিটি পুরস্কার প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। হায়াত মামুদের সভাপতিত্বে এ কমিটির বাকি চার বিচারক হলেন, সৈয়দ আবুল মকসুদ, রামেন্দু মজুমদার, করুণাময়ী গোস্বামী ও ফখরুল আলম।
বিচারকদের তালিকা বুধবার (২৭ জানুয়ারি) বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করে বলে সংবাদ সম্মেলনে জানান মহাপরিচালক শামসুজ্জামান খান।
প্রতিটা বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। প্রতিবারের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলার প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কারের টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ