,

এসআই মাসুদের বিরুদ্ধে রাব্বির মামলা নিতে আপিল বিভাগের নির্দেশ

rabbi-masud_2656নিউজ ডেস্ক : পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী নতুন করে মামলা করতে চাইলে মোহাম্মদপুর থানা বা ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতকে তা গ্রহণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, পুলিশের কাছে করা রাব্বীর লিখত অভিযোগ মামলা হিসেবে গ্রহণে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা আপিল বিভাগ বাতিল করে দেন। আজকের আদেশে আরো বলা হয়, যেহেতু নির্যাতনের শিকার ব্যক্তি নিজে আবেদন করেননি, তাই এখানে জনস্বার্থে রিট আবেদন গ্রহণযোগ্য নয়। তবে নির্যাতিত গোলাম রাব্বী যদি থানা বা আদালতে মামলা করেন, তা মোহাম্মদপুর থানা বা ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতকে গ্রহণ করতে হবে।

গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন। ওই সময় রাব্বীকে নির্যাতনও করা হয়।

এই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাব্বী। এরপর ২০ জানুয়ারি তিনি ছাড়া পান।

ঘটনার পর ১১ জানুয়ারি পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের কাছে তাকে নির্যাতনের বর্ণনা দিয়ে একটি লিখিত অভিযোগ করেছিলেন বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা।

এক রিট আবেদনের প্রেক্ষিতে ওই লিখিত অভিযোগটিই মামলার এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের কক্ষে সংবাদ সম্মেলনে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির দেয়া তিন দিনের স্থগিতাদেশ ২৫ জানুয়ারি শেষ হয়ে গেছে। এরপর ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ আবেদন জানায়নি। সে হিসেবে এখন হাইকোর্টের আদেশই বহাল থাকল।

তিনি বলেন, গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় ১৮ জানুয়ারি হাইকোর্ট মামলা নিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেন। এ ছাড়াও গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে কেন নেয়ার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেন আদালত।

ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাইকোর্টের আদেশ ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে