,

ফখরুল সিঙ্গাপুর যাচ্ছেন আজ

Fakrul1453876273চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন
তিনি। তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী রাহাত আরা বেগম যাবেন। দলীয় সূত্রে জানা গেছে, ফলোআপ চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আলমগীর। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা করাবেন। এর আগে দুদফা ওই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি। সর্বশেষ গত ১৭ই অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গত বছরের প্রথমদিকে বিরোধী জোটের আন্দোলন শুরু হলে ৭ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। করোটিড আর্টারিতে ব্লক, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হন। দীর্ঘ ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে