বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে দ.আফ্রিকা

shanto-miraz_2562স্পোর্টস ডেস্ক : নাজমুলের অনবদ্য ব্যাটিংয়ে যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দ.আফ্রিকাকে ২৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। চার নম্বরে ব্যাট করতে নামা নাজমুল ৭৩ রানের দুরন্ত ব্যাটিং করেন। ৮২ বলে তার ইনিংসটি ছিল চারটি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়াও জয়রাজ ৪৬ ও পিনাক ৪৩ রানের ইনিংস খেলেন।
আর বাংলাদেশের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ. আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে ৪ উইকেটে ৮০ রান সংগ্রহ করছে।

বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ চারবার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ভালো দল হিসেবে বাংলাদেশ অনেকবারই টুর্নামেন্ট শুরু করেছে। কিন্তু কখনও সেমিফাইনালে খেলা হয়নি। ২০০৬ সালে শ্রীলংকায় কোয়ার্টার ফাইনালে খেলেছে যুবা টাইগাররা। এবার চোখ শিরোপায়। মেহেদী হাসান মিরাজের দল সর্বশেষ ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে। এর মধ্যে গত বছরের শেষদিকে ভারত সফরই যা একটু বাজে হয়েছে বাংলাদেশের। তবে বছরের শুরুতে প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জয় পেয়েছে টাইগাররা। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও সবক’টিতে জয়। ধারাটা রেখে বিশ্বকাপ শুরু করতে পারলেই কাজটা সহজ হয়ে বলে মনে করছেন যুবা টাইগাররা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেই স্বাগতিকদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। আর তাহলেই পরের রাউন্ডে ভারতকে এড়ানো যাবে। শুরুটা গুরুত্বর সঙ্গে দেখছেন দ্বিতীয়বারের মতো যুবা বিশ্বকাপে নেতৃত্ব দেয়া অধিনায়ক মেহেদী হাসানও। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারলে পরবর্তী ম্যাচগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে।’

এদিকে টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান মনে করেন, দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় সবাই আত্মবিশ্বাসী। আর এটাই বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে। সাইফ হাসান বলেন, ‘আমাদের সবার চোখে একই স্বপ্ন- ভালো ফল। দলের সবাই তৈরি রয়েছেন। সবাই জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা করতে চায়।’
২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ নবম স্থানের দল হয়েছিল। তার আগের আসরে ২০১২ সালে হয়েছিল সপ্তম স্থান। এছাড়া ২০১০ সালে নবম, ২০০৮ সালে অষ্টম, ২০০৬ সালে পঞ্চম, ২০০৪ সালে নবম, ২০০২ সালে ১১তম, ২০০০ সালে দশম এবং নিজেদের প্রথম আসরে ১৯৯৮ সালে নবম স্থান হয়েছিল বাংলাদেশ যুবা দল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান