,

অন্যায়কারীকে ছাড় নয় : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : অন্যায়কারী যতো প্রভাবশালী হোক না কেন কাইকে ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কারী যদি আমার দলেরও হয় তবে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

তিনি বলেন, পুলিশকে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষ যাতে আপনাদের কাছে এসে ন্যায়বিচার পায় সেই বিশ্বাস সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, দেশে যাকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, চোরাচালান, মাদক ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে পুলিশকে আরো বেশি সচেষ্ট হতে হবে।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও বিএনপি-জামায়াত-শিবিরের হরতাল-অবরোধের নামে নৃশংসতা মোকাবেলা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ বোমা হামলা মামলার তদন্তেও পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আপনারা। আপনাদের ভূমিকায় জুয়া-চোরাচালান, নারী ও শিশু চালান আমরা বন্ধ করতে পেরেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।Hasina

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে