,

চট্টগ্রামে সিন্দুক ভেঙ্গে পাওয়া গেল ২৫০ স্বর্ণের বার

downloadচট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি জুতার গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ সোনাভর্তি তিনটি সিন্দুক জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি গুদাম ভেঙে এই তিনটি সিন্দুক জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সিন্দুক থেকে ২শ ৫০টি স্বর্ণের বার এবং অপর একটি থেকে নগদ ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার রাইজিংবিডিকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার জুতার গুদামের দুটি কক্ষে অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে দুটি কক্ষের একটি কক্ষ থেকে দুটি এবং অপর একটি কক্ষ থেকে একটি সিন্দুক উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই এই সিন্দুকগুলো খুলে তল্লাশি করার চেষ্টা করা হলেও পুলিশ কর্মকর্তারা তা খুলতে সক্ষম না হওয়ায় তিনটি সিন্দুকই জব্দ করে নগরীর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে কোতোয়ালী থানায় তিনটি সিন্দুক খোলার পর একটি সিন্দুকে নগদ ৬০ লাখ টাকা এবং অপর একটি সিন্দুক থেকে ২শ ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মুল্য প্রায় সাত কোটি টাকা বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে