,

পৌরসভা নির্বাচনের প্রচারনায় কেন অংশ নিতে পারবেন না এমপিরা?

high-court-1নিউজ ডেস্ক : পৌরসভার নির্বাচনে এমপিরা প্রচারনায় কেন অংশ নিতে পারবেন না তা জানতে চেয়ে রুল জারী করছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানী করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ মোট আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন নুরুল ইসলাম সুজন । পৌর সভা নির্বাচন বিধিমালা ২০১৫ এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে এমপরিা কেন পৌর নির্বাচনের প্রচারণার অংশ নিতে পারবেন না এ মর্মে নির্দেশনা চাওয়া হয়। গত রোববার বিকেলে সুুপ্রীম কোর্টের আইনজীবী একেএম নরুন্নবী সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট পিটিশনটি দায়ের করেন।
নরুন্নবী সুমন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন থেকে জারিকৃত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৯ এ সংসদ সদস্যরা পৌর নির্বাচনী এলাকায় প্রচারণনায় অংশ নেওয়ার ব্যাপারে কোন বিধি নিষেধ ছিল না। কিন্ত পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ তে এ সুযোগ রহিত করা হয়। তিনি বলেন, বিধিমালার ২ এর ১২ তে বলা আছে লাভ জনক পদে আছেন এমন ব্যাক্তি প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া ২ এর ২২এ বলা হয়েছে সংসদ সদস্যরা সরকারী সুযোগ সুবিধা ভোগ করছেন তাই তারা পৌরনির্বাচনে প্রচারনায় অংশ গ্রহণ করতে পারবেন না।

আইনজীবী বলেন, সংসদ সদস্যরা সরকারী সুযোগ সুবিধা ও বেতনভোগী না। তারা ভাতাপাচ্ছেন তাই এ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন অংশ নিবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে