,

নারায়ণগঞ্জ শহর জুড়ে গ্যাস সঙ্কট, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক : বাসাবাড়িতে চরম গ্যাস সঙ্কটের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

88241_171বিক্ষোভকারীরা জানান, গত এক মাস ধরে নারায়ণগঞ্জের শহর জুড়ে গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়।

তাই ক্ষিপ্ত হয়ে ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গৃহিণীসহ সর্ব স্তরের লোকজন। তাদের একটাই দাবি ‘গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।’

সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিবেদন লেখা অবস্থায় তারা রাস্তায় অবস্থান করছিল। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং দুইদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৃহিণী পারভীন আক্তার জানান, গত চারদিন ধরে একটানা গ্যাস নেই। হঠাৎ করে গ্যাস সঙ্কট দেখা দেওয়ায় সন্তানদের নিয়ে আমরা মহাসঙ্কটে পড়েছি। তিনি বলেন, সঙ্কট সমাধানের ঘোষণা না দিলে রাস্তা ছাড়ব না।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায়ও চরম গ্যাস সঙ্কট বিরাজ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস থাকছে না। ফলে অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে রাজধানীর বিপুল সংখ্যক মানুষকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ