বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ৫ জন নিহত

img_20160123_174434_2351নিউজ ডেস্ক : গাজীপুরের পুবাইলে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশন এলাকায় একটি টায়ারের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কারখানায় পুরোনো টায়ার গলানো হতো। বেশ কয়েকজন শ্রমিক প্রতিদিনের মতো কাজ করছিলেন। বিকেলে হঠাৎ করেই সেখানে বয়লার বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেন, ‘গুরুতর অবস্থায় কয়েকজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে