বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক পরামর্শক হলেন ড. ইউনূস

2016_01_23_11_01_30_AdpfZ0u3KDi8x4dHQh0msxABwyhKo2_originalডেস্ক রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সাস্টেইনাবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রচারে সহযোগিতার জন্য বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ ১৫ জনের পরামর্শক প্যানেলের নাম ঘোষণা করেছেন। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এর আগে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক পরামর্শক দলে ছিলেন।

এমডিজির মেয়াদ শেষ হওয়ায় গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ২০১৬ থেকে পরবর্তী ১৫ বছরের জন্য এসডিজি নামে নতুন উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেন বিশ্ব নেতারা। দারিদ্র্য নির্মূল, অসাম্যের বিরুদ্ধে লড়াই ও জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে সামনে রেখে এসডিজিতে ১৭টি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে কার্যক্রম জোরদার করতে পরামর্শকরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

টেকসই উন্নয়ন এজেন্ডাকে সামনে তুলে ধরার পাশাপাশি এসডিজির সমন্বিত রূপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়নে অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন তারা পরামর্শক গ্রুপে ইউনূসের পাশাপাশি বেলজিয়ামের রানী মাথিলডে, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস, জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সাসটেইনবেল ট্যুরিজম ফর এলিমিনেটিং পোভার্টি ফাউন্ডেশনের চেয়ারপারসন দো ইয়াং-শিম, জিবোই পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিমাহ জিবোই, আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা, ফাউন্ডেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট গ্রাসা ম্যাচেল, ফুটবলার লিওনেল মেসি আছেন।

এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্ত্রী শেখা মোজা বিনতে নাসের, দ্য ভয়েস অব লিবিয়ান ওমেনের প্রতিষ্ঠাতা আলা মুরাবিত, ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল পোলম্যান, কলম্বিয়া ইউনিভার্সিটির আর্থ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জেফরি স্যাশ, গায়িকা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত শাকিরা মেবারাক এবং হোয়াইটেকার পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা ফরেস্ট হোয়াইটেকার রয়েছেন পরামর্শক প্যানেলে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে