,

তাপমাত্রা কমছে, আসছে শৈত্যপ্রবাহ

Jute01453485627ডেস্ক রিপোর্ট : মাঘ মাসের শুরুতে রাজধানীতে তেমন শীত অনুভূত না হলেও গত বুধবার বৃষ্টির পর ঠাণ্ডা জেঁকে বসে। বিশেষত রাত থেকে তাপমাত্রা কমতে থাকে।

দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির কারণে তাপমাত্রা কমছিল। এবার আবহাওয়া অধিদপ্তর দেশের অধিকাংশ স্থানে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে । এ ছাড়া কোথাও কোথাও বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহও।

আবহাওয়াবিদরা বলছেন, চট্টগ্রাম ছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও শুক্রবার মাঝরাতে শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় টেকনাফে, ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন চট্টগ্রাম ছাড়া সব বিভাগেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে হালকা বৃষ্টিও হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে দিনে তাপমাত্রা। রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যান্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। অন্যত্র এক থেকে দুটি মৃদু ( ৮ থেকে ১০ ডিগ্রি সে.) এবং মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে