,

শাহজালালে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার

2015_09_05_12_27_28_wBl3O1llZuu1L1s9RGbmkL5HocJt1N_originalঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি বিমান থেকে সাড়ে ১২ কোটি টাকা সমমূল্যের সাড়ে ২৫ কেজি ওজনের ২২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হলেও সাড়ে ১১টায় তা জানানো হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহা-পরিচালক মঈনুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্ল্যাইট (এমএইচ ১৯৬) ঢাকায় পৌঁছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাইটে অভিযান চালিয়ে ১৭ ই ও ১৭ এফ নম্বরের সিটের নিচ থেকে ২৩ কেজি ২শ গ্রাম ওজনের ২০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনার একঘণ্টা পর সাড়ে ১০টার দিকে রিজেন্ট এয়ারের একটি ফ্ল্যাইটের (আরএক্স ৭৮৭) টয়লেট থেকে ২ কেজি ৩শ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার এ কর্মকর্তা জানান, উদ্ধার করা স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি রিজেন্ট এয়ারের একই ফ্ল্যাইট (আরএক্স ৭৮৭) থেকে ৬ কোটি টাকা সমমূল্যের প্রায় ১২ কেজি ওজনের ১০০টি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ টিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে