না.গঞ্জে ৫ খুন : শিলের আঘাতে সবাইকে হত্যা করে মাহফুজ
নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর পাঁচ খুনের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি ভাগ্নে মাহফুজ হত্যাকাণ্ডের সেঙ্গ তার জড়িত থাকার দায় স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে তিনি একাই একে একে পাঁচজনকে হত্যা করেছেন বলে লোমহর্ষক বর্ণনাও দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জবানবন্দি প্রদানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, মাহফুজ হত্যাকাণ্ডের শিকার পাঁচজনকেই শিলপাটার শিল দিয়ে আঘাত করে নিজেই হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।











