বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীণ ভবন থেকে পড়ে খাযরুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়ছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানার হাজীপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একরামুল (২২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হতাহতদের সহকর্মীরা জানান, সকালে নির্মাণাধীন ভবনের ৮ম তলায় প্লাষ্টারের কাজ করছিলেন খায়রুল ও একরামুল। অসাবধানতা বশত সেখান থেকে নিচে পড়ে যান তারা। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











