বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে বাধা, উত্তেজনা

25_Eviction_Mirpur-14_21122015_0010নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গিয়ে আজ বৃহস্পতিবার বাধার মুখে পড়েছে কর্তৃপক্ষ। সেখানে উত্তেজনা বিরাজ করছে।

বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে প্রতিরোধ তৈরি করেছেন। তাঁরা কর্তৃপক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

বস্তি উচ্ছেদের ব্যাপারে পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। তারা বস্তির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় বেঁধে দেয়। এর মধ্যে বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

বেলা পৌনে ১১টার দিকে বস্তির কয়েক শ বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বস্তির প্রবেশপথে অবস্থান নেন। উচ্ছেদ-অভিযান চালাতে আসা কর্তৃপক্ষের লোকজন ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি বস্তির বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশ ছোড়ে কাঁদানে গ্যাসের শেল। দুপুর পৌনে ১২টার দিকেও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল।

বস্তি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেন বস্তির বাসিন্দারা। তাঁদের ভাষ্য, বস্তি উচ্ছেদের ব্যাপারে আদালতের স্থগিতাদেশ আছে। তা সত্ত্বেও কর্তৃপক্ষ আজ-কালের মধ্যে বস্তিটি ভেঙে দেবে বলে তাঁদের জানায়। মালপত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দুই দিন সময় গতকাল বুধবার শেষ হয়েছে। আজ সকালে কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ করতে আসে।

গতকাল বস্তিতে গিয়ে দেখা যায়, বস্তিবাসীদের মধ্যে উচ্ছেদ-আতঙ্ক বিরাজ করছে। অনেকে তাঁদের অতিপ্রয়োজনীয় ও মূল্যবান কিছু জিনিসপত্র সরিয়ে নেন। ভ্যানগাড়িতে করে জিনিসপত্র নিয়ে অনেককে বের হতে দেখা যায়।

আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় বস্তিটি অবস্থিত। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। সরকার বস্তিটি উচ্ছেদের চেষ্টা করলে রিট হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেন, যা এখনো বলবৎ রয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে