বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ, দুই পুলিশ আহত

17-4-2015-joypurhatজয়পুরহাট : জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আয়নাল হোসেন ওরফে রানা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য আহত হন।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলার ফিসকার ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ আয়নাল হোসেন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি উপজেলার কলসিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের পাঁচবিবি মহীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) অশোক কুমার পাল জানান, গতকাল রাত ২টার দিকে ফিসকার ঘাট এলাকায় ভটভটি (নছিমন) দিয়ে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। ওই সময় তাঁরা পুলিশের ওপর চড়াও হন এবং গুলি ছোড়েন। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশও তাঁদের দিকে গুলি ছোড়ে। এতে আয়নাল হোসেন ওরফে রানা গুলিবিদ্ধ হন এবং পুলিশের হাতে ধরা পড়েন। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান।

এ ঘটনায় রতন নামের এক এএসআই ও আলমাস নামের এক পুলিশ কনস্টেবল আহত হন বলেও জানান এএসপি। পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও একটি নছিমন (ভটভটি) জব্দ করে বলেও জানান তিনি।

অশোক কুমার জানান, গুলিবিদ্ধ আয়নাল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার একটি মাদকের মামলার চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় পাঁচটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে