বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের চেতনায় ঢুকিয়ে দিতে হবে ইসলাম জঙ্গিবাদবিরোধী

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাংলাদেশে আইনের পাশাপাশি জঙ্গিবাদবিরোধী নানা ধর্মীয় ও সামাজিক উদ্যোগ নেয়া হচ্ছে৷ এর মধ্যে অন্যতম জঙ্গিবাদবিরোধী ফতোয়া৷ এতে এক লাখ ইসলামি চিন্তাবিদের স্বাক্ষর নেয়ার কাজ চলছে৷ খুতবায় জঙ্গিবিরোধী বয়ানেরও উদ্যোগ নেয়া হয়েছে৷

গত ডিসেম্বরে পুলিশ সদরদপ্তরে দেশের ইসলামি চিন্তাবিদদের সঙ্গে দু’দফা মতবিনিময় করেন বাংলাদেশের পুলিশ প্রধান৷ এই মতবিনিময়ের বিষয় ছিল – ‘জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজের করণীয়’৷ বৈঠকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, শোলাকিয়ার ইমাম, ইসলামি ফাউন্ডেশনের ডিজিসহ দুই শতাধিক আলেম, মসজিদের ইমাম এবং ইসলামি চিন্তাবিদ অংশ নেন৷ সেই আলোচনার পর এবার কাজে নেমেছেন আলেমরা৷

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে কাজ হচ্ছে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘ফতোয়া প্রস্তুত করে এখন তাতে এক লাখ আলেমের অনুমোদন নেয়ার কাজ চলছে৷ এরইমধ্যে ২০ হাজারের মতো আলেমের সই নেয়া হয়েছে৷ সবাই অনুমোদন করলে এই ফতোয়া প্রচারের জন্য সরকারকে দেয়া হবে৷ পাঠানো হবে দেশের বাইরেও৷”

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জানান, ‘‘ফতোয়ার মূল বিষয় হলো ইসলামের নামে হত্যা বা আক্রমণ ইসলাম সমর্থন করে না৷ ইসলামে জঙ্গিবাদের কোনো জায়গা নেই৷”

তাঁর মতে, ‘‘শুধু আইন করে শাস্তি দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়৷ মুসলমানদের চেতনায় ঢুকিয়ে দিতে হবে যে, ইসলাম জঙ্গিবাদবিরোধী৷ এ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে৷”

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে জুমার নামাজের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে৷ খুতবায় যাতে এমন কিছু না থাকে, যা জঙ্গিবাদকে উৎসাহিত করে৷ এ জন্য মসজিদ কমিটিকে দায়িত্ব দেয়া হচ্ছে৷ তাছাড়া মসজিদ কমিটিতে কারা আছেন, সে বিষয়েও তথ্য নেয়া হচ্ছে৷ এ নিয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামিম মোহাম্মদ আফজাল ডয়চে ভেলের কাছে এই উদ্যোগের সত্যতা স্বীকার করেন৷ তবে শারীরিক অসুস্থতার কারণে বিস্তারিত বলতে পারেননি তিনি৷

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘‘মসজিদের ইমামদের খুতবা নিয়ন্ত্রণ নয়, খুতবায় জঙ্গিবাদবিরোধী বয়ানের জন্য তাঁদের উদ্বুদ্ধ করতে হবে৷” সূত্র : ডয়চে ভেলে0,,16632684_303,00

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে