,

রামুতে মুক্তিপণ না পেয়ে দুই সহোদরকে হত্যা

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে দুই সহোদরকে হত্যা করেছে অপহরণকারীরা। আজ বুধবার ভোরে অপহৃতদের উদ্ধাদে পুলিশ-জনতার অভিযান চলাকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার শিকার শিশুরা হলো- মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)। তারা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ফোরকানের ছেলে।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অপহরণকারী চক্রের সদস্যদের ৩টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। পুলিশ অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে ৪ জনকে আটক করেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় মোহাম্মদ হাসান শাকিল ও মোহাম্মদ হোছাইন কাজলকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তাদের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলো।coxbazar_633946095

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ