বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে, কনস্টেবল নিহত

1453261238ফেনী : ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৩) মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আজ বুধবার মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন জানান, রাতে টহল দেওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে পুলিশভ্যানটি ধাক্কা দেয়। এ সময় পুলিশভ্যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রফিক নিহত হন।

দুর্ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি বলে জানান জয়নাল আবেদিন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে