বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিখিত কপি না আনায় রাব্বীর মামলা নেয়নি পুলিশ

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) :হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা নেয়নি মোহাম্মদপুর থানা পুলিশ।

জানা যায়, হাইকোর্ট থেকে মামলা নেয়ার নির্দেশের পর মঙ্গলবার মোহাম্মদপুর থানার মামলা করতে যান জাহীদের নেতৃত্বে রাব্বীর ৩ বন্ধু। তবে কোর্টের আদেশের লিখিত কপি না নেয়ায় মামলা নেয়নি থানা কর্তৃপক্ষ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় মামলা নেয়া হয়নি। তারা শুধুমাত্র অ্যাডভোকেটের একটি সার্টিফিটেক নিয়ে এসেছিলেন। সে জন্য আমরা মামলা নেইনি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে করা অভিযোগ গতকাল সোমবার মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।Rabbi20160119093604

এ জাতীয় আরও খবর