,

না.গঞ্জে ৫ খুনের মামলায় আরও একজন গ্রেফতার

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুনের মামলায় নাজমা নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের দামুড়দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের দামুড়দা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজমাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার একটি ফ্লাট বাড়িতে একই পরিবারের পাঁচজনকে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তাসলিমার জা লামিয়া (২৫)।

Hands in Handcuffs
Hands in Handcuffs

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে