বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমন্ত্রণ জানালেন চীনের ৫ রাষ্ট্রদূত কে

কূটনৈতিক সম্পর্কের চারদশক পূর্তি উপলক্ষে এদেশের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে চীনের সাবেক পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে যাওয়া এই সাবেক ৫ রাষ্ট্রদূত ৫ দিনের সফরে আগামী ২৪ জানুয়ারি ঢাকা আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের চার দশক পূর্তি উপলক্ষে দুই দেশের ধারাবাহিক সফর বিনিময়ের অংশ হিসেবেই এ ব্যতিক্রম কর্মসূচি। সাবেক এই রাষ্ট্রদূতরা গত দুই দশকের ১৯৯৭ থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্বপালন করে গেছেন।
জানা যায়, প্রতিনিধি দলে থাকবেন ১৯৯৭-২০০০ পর্যন্ত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ওয়াং চুং গুই, ২০০০-০৩ মেয়াদের রাষ্ট্রদূত হু জিয়ান ওয়েন, ২০০৩-০৭ পর্যন্ত থাকা চাই শি, ২০০৭-০৯ পর্যন্ত থাকা ঝেং জিন দিয়ান ও ২০০৯-১৩ এর ঝেং শিয়ানই। প্রসঙ্গত এই পাঁচজনই এখন অবসর নিয়েছেন। সাবেক এই রাষ্ট্রদূতরা এখন পেশাদার কূটনীতি থেকে অবসর নিলেও চীনা বিভিন্ন থিংক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। অবশ্য সর্বশেষ ২০১৩-১৪ সাল পর্যন্ত রাষ্ট্রদূত থাকা লি জুন আসছেন না। তিনি বর্তমানে সহকারী মন্ত্রীর পদমর্যাদায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নীতিনির্ধারকের দায়িত্বে আছেন।
বাংলাদেশ সফরে তারা আগামী ২৬ জানুয়ারি ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস্)-এ ‘বাংলাদেশ ও চীন : অংশীদারিত্বের ৪০ বছর’ শীর্ষক সিম্পোজিয়ামে অংশ নেবেন। এছাড়া তারা কমলাপুরে ধর্মরাজিক বৌদ্ধ বিহার, পদ্মা সেতু এলাকাসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সেতুবিভাগের সচিব ও অর্থনৈতিক সম্পর্ক সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে একই ধরনের কর্মসূচিতে গত বছরের সেপ্টেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীনে দায়িত্ব পালনকারী বাংলাদেশের সাত সাবেক রাষ্ট্রদূত সে দেশ সফর করেন। সেই দলে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, সিএম শফি সামী, একেএম ফারুক, হুমায়ুন আখতার কামাল, ইফতেখার করিম, মুন্সী ফয়েজ আহমেদ ও আজিজুল হক।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪