বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত নিতে শিক্ষকদের বৈঠক বিকালে, কর্মবিরতি প্রত্যাহার

uni-work-out_1971নিউজ ডেস্ক : ৫ দফা দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পর আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার বিকাল ৫টায় বৈঠকে বসছেন। ওই বৈঠকে চলমান কর্মবিরতি অব্যাহত রাখা বা প্রত্যাহার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আন্দোলনরত ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে আমরা বিকালে বৈঠক বসবো। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত আসে সে আলোকে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসলে কালই তারা ক্লাসে ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তারা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন বলেও ইঙ্গিত দেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষকদের ৫ দফা দাবি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হয়। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে বৈঠক শুরু হয়। শেষ হয় ৭টা ২০ মিনিটে।

বৈঠক বিষয়ে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘসময় আমাদের কথা শুনেছেন। অনেক বিষয় নিয়েই আলাপ হয়েছে। আমরা তার কাছে মূলত দুটি প্রস্তাব তুলে ধরেছি। পাশাপাশি দাবির যৌক্তিকতা উপস্থাপন করা হয়েছে। তিনি সব কথা শুনে আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, আমি নিজে বিষয়টি দেখছি। পাশাপাশি তিনি শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, অধ্যাপকদের একটি অংশকে সুপার গ্রেড দেয়ার বিষয়টি দেখবেন বলে প্রধানমন্ত্রী বলেছেন। শিক্ষকদের গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যাওয়ার ক্ষেত্রে সোপান তৈরি করে দেয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন।

এদিকে শিক্ষকদের একটি সূত্র জানিয়েছেন, তারা কর্মবিরতি প্রত্যাহার করলেও আন্দোলন থেকে না সরার ইঙ্গিত দিয়েছেন। আজ বিকাল ৫টায় ডাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আছেন। অষ্টম দিনে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হল।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪