,

সৌদির জোটে যোগ দেওয়া নিয়ে মন্ত্রিসভায় প্রশ্ন

news_imgবিশেষ প্রতিনিধি : সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশ নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন জন প্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

সৈয়দ আশরাফ বলেন, এ ধরনের জোটে যেতে হলে তা জাতীয় সংসদে অনুমোদন নিতে হয়। কিন্তু আমরা পত্রিকায় দেখলাম বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।
বৈঠক সূত্র জানায়, সৈয়দ আশরাফের জিজ্ঞাসার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, এটি কোনো সামরিক জোট নয়, এটি সন্ত্রাস বিরোধী সমঝোতা চুক্তি। তা ছাড়া বিষয়টি এখনো সেই অর্থে চূড়ান্ত হয়নি। সূত্র জানায়, একজন মন্ত্রী জানতে চান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ওআইসির সদস্য দেশ হওয়ার পরও ইরানসহ কয়েকটি দেশ যোগ দেয়নি। বাংলাদেশ কেন যোগ দিয়েছে।
একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। এটা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাসী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে