বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার চেয়ে আয় বেশি খালেদা জিয়ার

213-500x333দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রী ইতিমধ্যে তাদের নিজ নিজ আয়কর পরিশোধ করেছেন। তাদের আয়কর বিবরণীর তথ্যমতে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে দ্বিগুণের বেশি আয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। শেখ হাসিনার বছরে আয় প্রায় ৪০ লাখ টাকা। আর খালেদা জিয়ার আয় প্রায় ৯০ লাখ টাকা। দুই নেত্রী তাদের চলতি ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে এসব তথ্য উল্লেখ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সরকারের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এনবি আর সূত্রের তথ্যমতে, চলতি ২০১৫-২০১৬ করবর্ষে রিটার্ন দাখিলের সময় শেখ হাসিনা কৃষি, সম্মানী ও সম্মানী ভাতা এবং বাড়ি ভাড়া ইত্যাদি খাতের আয় থেকে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা আয়কর দিয়েছেন। খালেদা জিয়া বাড়ি ভাড়া, এফডিআর ও সঞ্চয়ী হিসাব খাতের আয় থেকে ২৭ লাখ টাকা আয়কর দিয়েছেন।

তথ্যমতে, প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও অতীতের মতো এবারও দুই মাস সময় বাড়িয়েছে এনবি আর। রিটার্ন দাখিলের জন্য বাড়ানো দুই মাসের বর্ধিত সময় শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরেই আয়কর রিটার্ন দাখিল করেন। ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে না পেরে আরও দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি এই সময় শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার ঢাকার কর অঞ্চল-৮’এ চলতি ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর বিবরণী দাখিল করেন। খালেদা জিয়ার আয়কর সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখভালের দায়িত্বে রয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খানের আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘আজম খান অ্যান্ড অ্যাসোসিয়েটস’। তিনি বিএনপি চেয়ারপারসনেরও উপদেষ্টা।
গতকাল আহমেদ আজম খান বলেন, এবার বেগম খালেদা জিয়া সর্বমোট ৮৯ লাখ ৩২ হাজার ২৩৪ টাকা আয় দেখিয়েছেন। এই আয়ের বিপরীতে তিনি কর হিসেবে ২৭ লাখ টাকার অ্যাকাউন্ট পে-চেক প্রদান করেছেন।

তবে এনবি আর সূত্রে জানা গেছে, গত নয় বছর ধরে করদাতা হিসেবে খালেদা জিয়ার কাছে প্রাপ্য রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়নি। কারণ গত নয় বছর ধরে খালেদা জিয়ার মোট আটটি ব্যাংক হিসাব জব্দ থাকায় প্রতিটি করবর্ষে আয়কর পরিশোধের জন্য অ্যাকাউন্ট পে-চেক প্রদান করে আসছেন তিনি। কিন্তু এনবি আর সে সব চেক নগদায়ন করে আয়কর গ্রহণ করেনি। কোনো কর মামলা না থাকা সত্ত্বেও খালেদা জিয়ার আটটি ব্যাংক হিসাব ২০০৭ সাল থেকে জব্দ করে রেখেছে এনবি আর। তখনকার ১/১১ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ অনেক রাজনীতিক-ব্যবসায়ীর ব্যাংক হিসাবগুলো জব্দ করতে নেপথ্যে ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কর অঞ্চল-৬’ এ নিয়মিত রিটার্ন দাখিল করেন। শেখ হাসিনার আয়কর সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখভাল করেন তার ব্যক্তিগত আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট এম মনিরুজ্জামান খোন্দকার।
তিনি সম্প্রতি বলেন, গত নভেম্বর মাসের শেষ দিকে স্বনির্ধারিত পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। তিনি প্রায় ৪০ লাখ টাকা আয়ের ওপর ১৪ লাখ টাকার বেশি কর দিয়েছেন। আয়ের খাত হিসেবে তিনি কৃষি, সম্মানী ও সম্মানী ভাতা এবং বাড়ি ভাড়া ইত্যাদি উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে