বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

bissho-ijtema12নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে।
মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের দিল্লির হজরত মাওলানা সা’দ আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই রোববার শুরু হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে ২০-২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ শনিবার তুরাগতীরে টঙ্গীর ইজতেমা মাঠে বয়ান করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা। বয়ান শুনতে ও আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকালেই টঙ্গী ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লির পদভারে মুখর হয়ে উঠেছে। শনিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে