বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবাদত-বন্দেগিতে ইজতেমার দ্বিতীয় দিন শুরু

istammaনিউজ ডেস্ক : ইবাদত-বন্দেগিতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকে ইজতেমার মাওলানাদের বয়ান শুনছেন মুসল্লিরা। বয়ানের মূল বিষয়, নিজে ইসলামের পথে চলা এবং অন্যদের ইসলামের পথে চলার দাওয়াত দেওয়া।

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে আজকেও মানুষের ভিড় দেখা গেছে।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হচ্ছে এবারের দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা।
টঙ্গী রেলওয়ে সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষÿথেকে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, আজ রাত থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামীকাল শেষ পর্বে আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত তাঁরা এখানে দায়িত্ব পালন করবেন।

যৌতুকবিহীন বিয়ে হচ্ছে না
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হলেও এবার তা থাকছে না। এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়নি।
ইজতেমার পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন বলেন, বিয়ে একটি আনন্দের অনুষ্ঠান। কিন্তু এখানে বিয়ে হলে পরিবারের সদস্যরা সেই আনন্দ করতে পারে না। তাই এখন থেকে বিয়ের আয়োজন তাদের নিজ নিজ বাড়িতেই হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে