,

ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই পাল্টালো ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি

12439238_220030355005419_7775759214049964421_nনিজস্ব প্রতিবেদকনগদ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই শান্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকসহ জেলার শীর্ষস্থানীয় আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অ্যাডিশনাল ডিআইজি নিহত মাদ্রাসা ছাত্রের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন এবং নিহতের পরিবারে পুলিশে চাকরি করার মতো উপযুক্ত কেউ থাকলে চাকরি দেয়ার আশ্বাস দেন। এর আগে সদর মডেল থানার ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
সভায় আলেমদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুল হক ভূইয়া ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহসহ ঘটনার সঙ্গে জড়িতদের মঙ্গলবার রাত ১২ টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অ্যাডিশনাল ডিআইজি তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরপরই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
পুলিশসূত্রে জানা যায় , পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসন থেকেও সহায়তার আশ্বাস দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে