সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

IMG_20160112_113914আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার বিকেলে মামলাটি দায়ের করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান বাদী হয়ে রেলওয়ে স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া গতকাল বিকেলে পুলিশের গাড়িতে আগুন ও জেলা সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় পুথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাত ৭/৮০০ জনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানার এসআই রুবেল ফরাজী ও সদর হাসপাতালের ভারপ্রপ্ত তত্ত্বাবধায়ক ডা. রানা নুরুস শামস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই