বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তান্ডবের পর শান্ত ব্রাহ্মণাবড়িয়া শহর

Picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার দিনভর শহরে চলা তা-বের পর এখন শান্ত ব্রাহ্মণবাড়িয়া শহর। আজ বুধবার সকাল থেকেই শহরে সব ধরণের যান বাহন চলাচল করছে। দোকান-পাট, বিপণী বিতার ও ব্যাংক-বীমার অফিসগুলো যথাসময়েই খুলেছে। তবে মঙ্গলবারের সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ নিয়ে আসলে তাহলে মামলা গ্রহণ করা হচ্ছে।
এর আগে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন নিহত ছাত্রের বিক্ষুব্ধ সহপাঠীরা।
এছাড়া সহপাঠীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সদর মডেল থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। তবে রাতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় প্রশাসনের সাথে বৈক শেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা সাজিদুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া
১৩.০১.২০১৬

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি